এক্সপ্লোর
Haridevpur: হরিদেবপুরে অটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি ধাক্কায় মৃত্যু অটো চালকের।Bangla News
হরিদেবপুরে অটোর সঙ্গে সরকারি বাসের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল অটো চালকের। আজ সকালে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের কাছে ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, কবরডাঙা থেকে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল অটোটি। বাসটি আসছিল উল্টোদিক থেকে। অটো ও সরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। মৃত্যু হয় অটো চালক জগদীশ মণ্ডলের। অটোর ৩ যাত্রীর মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে। আর একজন বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি। বাসের চালককে আটক করেছে পুলিশ।
জেলার
টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















