Howrah:'সেফটি বেল্ট ছাড়াই চলছিল কাজ',রামরাজাতলায় নাগরদোলা থেকে পড়ে গুরুতর জখম ২ শ্রমিক।Bangla News
হাওড়া রামরাজাতলা ষ্টেশন লাগোয়া শঙ্কর মঠের মাঠে কিছুদিনের মধেই শুরু হবে হাওড়া উৎসব মেলা। মেলার নাগরদোলার কাজ করছিলেন শ্রমিকরা। ঠিক সেই সময়ই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রায় পঞ্চাশ ফুট উপর থেকে পড়ে গুরুতর জখম হন দুই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। এই দুর্ঘটনায় মোট জখম হয়েছেন চারজন। স্থানীয়দের অভিযোগ, কোনওরকম সেফটি বেল্ট ছাড়াই চলছিল কাজ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই দুর্ঘটনার পর প্রমাণ লোপাটের চেষ্টা করেছে ঠিকাদার গোষ্ঠী। দুর্ঘটনার পরে কাজ বন্ধ করে দিয়েছেন মেলার বাকি শ্রমিকরা। গোটা ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






















