Camac Street : নিয়োগ-আশ্বাস পেয়ে এসএসসি চাকরিপ্রার্থীরা বেরিয়ে যাওয়ার পরেই উত্তপ্ত ক্যামাক স্ট্রিট
নিয়োগ-আশ্বাস পেয়ে এসএসসি চাকরিপ্রার্থীরা বেরিয়ে যাওয়ার পরেই উত্তপ্ত ক্যামাক স্ট্রিট। অভিষেকের সঙ্গে সাক্ষাতের দাবিতে টেট-উত্তীর্ণদের বিক্ষোভ। অভিষেকের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে বললেও অনড় আন্দোলনকারীরা। অভিষেকের সঙ্গে আজই সাক্ষাতের দাবি।
পার্থ-কাণ্ডের প্রতিবাদে পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা শীলপাড়া থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত মিছিল বিজেপির। যোগ দিলেন শুভেন্দু অধিকারী। মিছিলের পথে বেহালা ম্যানটনে পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক কার্যালয়ে গঙ্গাজল ছেটালেন বিজেপি কর্মীরা।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ‘যা হয়েছে তার জন্য উনি নিজেই দায়ী, ষড়যন্ত্র আবার কী ?’, পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া সৌগত রায়ের।

















