এক্সপ্লোর
Khoborer Sat Panch (B): দিলীপের গাড়ি ঘিরে গো-ব্যাক, জয় বাংলা স্লোগান দেগঙ্গায়, পাল্টা কী বললেন বিজেপি নেতা ?
পঞ্চায়েত ভোটের আগে সোনারপুরের খেয়াদায় বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল। তৃণমূলের দলীয় পতাকা, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানার ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভূতিয়া এলাকায় পরপর দুটি বোমা ছোড়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বোমার সুতলি। কী কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে পুলিশ।
দেগঙ্গার চাকলায় দিলীপ ঘোষকে গো-ব্যাক স্লোগান। দিলীপ ঘোষের গাড়ি ঘিরে গো-ব্যাক, জয় বাংলা স্লোগান। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দিলীপের গাড়ির দিকে ধেয়ে আসার অভিযোগ।
জেলার
কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















