এক্সপ্লোর

Kolkata News : গল্ফগ্রিনে মহিলার মর্মান্তিক পরিণতি, কারা যুক্ত? খতিয়ে দেখতে তদন্তে পুলিশ

ABP Ananda LIVE : গল্ফগ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনিতে খুন হয়েছেন এক মহিলা। খাটের নিচ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। কীভাবে ওই মহিলা খুন হলেন, কেনই বা তাঁকে এরকম নৃশংস ভাবে হত্যা করা হল, এর পিছনে কে বা কারা যুক্ত, কী কারণ রয়েছে- সব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনাস্থলে আনা হয়েছে স্নিফার ডগ এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদেরও। যে ফ্ল্যাটে খুন হয়েছেন মহিলা, সেখানে ইতিমধ্যেই স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়েছে। নমুনা সংগ্রহ করেছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরাও। এ হেন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। 

টালিগঞ্জের পর এবার গল্ফগ্রিন। একমাসের মধ্যেই ফের নৃশংস হত্যাকাণ্ড শহর কলকাতায়। গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। জানা গিয়েছে, তাঁর নাম নাফিসা খাতুন। বৃদ্ধা মাকে নিয়ে একটি আবাসনের নীচে থাকতেন তিনি। আজ বাড়িতে এসে মেয়ের মৃতদেহ দেখতে পান নাফিসার মা। গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। কে বা কারা এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে সেই ব্যাপারে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। এলাকাবাসীও এই ঘটনায় কার্যত হতভম্ব। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা কাউকে ঢুকতে বা বেরোতে দেখেননি। অথচ রাজেন্দ্র প্রসাদ কলোনি যথেষ্ট ঘিঞ্জি এলাকা। সেখানে কেউ এসে এভাবে খুন করে চলে গেল, অথচ কেউ দেখতেও পেলেন না, উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, যে ঘর থেকে মহিলা দেহ উদ্ধার হয়েছে, সেখানে প্রচুর জিনিসপত্র লণ্ডভণ্ড করা ছিল। খোলা ছিল আলমারি। টাকাপয়সা বা কোনও কিছু চুরি হতে পারে বলে অনুমান করছে পুলিশ। তবে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। 

ভিডিও জেলার

Laxmi Puja 2026: পরিবারের সদস্যদের নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্য়ায়
পরিবারের সদস্যদের নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্য়ায়
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Laxmi Puja 2026: পরিবারের সদস্যদের নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্য়ায়
RG Kar Case : RG Kar এর প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে ফের সরব অভয়ার মা-বাবা | ABP Ananda
CJP Protest On Chorbagan: চোরবাগান বিপর্যয়ে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে পথে ককরোচ জনতা পার্টি
Dengue News: পুজোর মাসে একলাফে প্রায় দ্বিগুণ ডেঙ্গি আক্রান্ত
CPM Party Office Vandalized: দক্ষিণ ২৪ পরগনার Canning-র তালদিতে সিপিএমের পার্টি অফিসে হামলার ঘটনা

সেরা শিরোনাম

News Live: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ?
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, পুরভোটে জোটে যাবে BJP ?
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Rahul Gandhi On Gyanesh Kumar: জ্ঞানেশকাণ্ডে ফের আন্দোলনে 'INDI' জোট, পোস্ট করে কী বার্তা রাহুলের ?
জ্ঞানেশকাণ্ডে ফের আন্দোলনে 'INDI' জোট, পোস্ট করে কী বার্তা রাহুলের ? "আমাদের ভোট চুরি করা হচ্ছে, চুপচাপ সহ্য করব না"
Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, ভরা উৎসবের মাঝে কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, ভরা উৎসবের মাঝে কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
AFG vs BAN: নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
Jhilam Gupta: অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Embed widget