এক্সপ্লোর
Murshidabad: চাকরি কেনার অভিযোগে ধৃত ৪ শিক্ষককে জামিন
চাকরি কেনার অভিযোগে ধৃত মুর্শিদাবাদের ৪ শিক্ষককে জামিন দিল আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত। এ দিন আদালতে পেশ করা হয় সায়গর হোসেন, সীমার হোসেন, জাহিরুদ্দিন শেখ ও সৌগত মন্ডল। এর আগে সিবিআই চার্জশিটে সাক্ষী হিসেবে এই চারজনের নাম উল্লেখ করা হয়। এই নিয়ে আদালতে ভর্ৎসনার মুখেও পড়ে কেন্দ্রীয় এজেন্সি। এর পরই ৭ অগাস্ট, আলিপুরের সিবিআই আদালতের নির্দেশে মুর্শিদাবাদ থেকে ডেকে এনে এই ৪ শিক্ষককে গ্রেফতার করা হয়। জেলবন্দি ওই চার শিক্ষককে ১২ দিনের হেফাজত শেষে আজ আদালতে তোলা হলে তদন্তে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। এরপরই ওই চার শিক্ষকের জামিন মঞ্জুর করেন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।
জেলার
কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















