এক্সপ্লোর
Nabanna Abhiyan Update : বিজেপির নবান্ন অভিযানে এসিপি-কে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ২
কেউ কামিয়ে ফেলেছিল গোঁফ, কেউ কেটে ফেলেছিল মাথার চুল। এইভাবে ভোল বদলেও শেষরক্ষা হল না। বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিত্ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজকুমার মাইতিকে গ্রেফতার করা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে। গোঁফ কামিয়ে ফেলেছিলেন রাজকুমার। দ্বিতীয় অভিযুক্ত বিকাশ ঘোষকে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে। বিকাশ চুল কেটে ফেলেছিলেন। এই নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হল।
জেলার
প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















