এক্সপ্লোর
Bharat Jodo Yatra: প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন কবি মন্দাক্রান্তা সেন। Bangla News
চিকিৎসক কুণাল সরকার, অভিনেতা বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্রর পর এবার কবি মন্দাক্রান্তা সেন। প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় ফের দেখা গেল বিশিষ্টদের। সাগর থেকে পাহাড়া যাত্রার অষ্টম দিনে উত্তর ২৪ পরগনা থেকে আজ নদিয়া পর্যন্ত যাবে মিছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে মধ্যমগ্রাম চৌমাথা মোড় থেকে সকালে পদযাত্রা শুরু হয়। বারাসাত কলোনি মোড়, হেলাবটতলা, ময়নাহাট ধরে এগোবে মিছিল। পথে আমডাঙা কালীবাড়িতে পুজো দেবেন কংগ্রেস নেতারা। আমডাঙা বিডিও অফিসের কাছে সাময়িক বিরতি নিয়ে ফের পদযাত্রা শুরু হবে। যাত্রা শেষে জনসভার আয়োজন করেছে কংগ্রেস। আগামীকাল নদিয়া থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হবে।
জেলার
নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















