এক্সপ্লোর

Rath Yatra 2023: 'মানুষের অন্তরাত্মাই দেবতার অন্তরাত্মা', রথের দড়ি টানলেন মমতা

রথযাত্রা উপলক্ষে ফের উৎসবের আমেজ বাঙালির ঘরে ঘরে। ওড়িশার পুরীতে যেমন ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ, শহর কলকাতাতেও ধরা পড়ছে উৎসবের আমেজ। কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখান থেকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন সকলকে। 

মঙ্গলবার কলকাতার মিন্টো পার্কে ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এক্সাইড মোড় হয়ে পার্ক স্ট্রিট ঘুরে আউট্রাম রোড ধরে ইসকনের রথ পৌঁছবে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পিছনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী সাত দিন সেখানেই থাকবে রথ। ২৮ জুন সেখান থেকেই শুরু হবে উল্টোরথ যাত্রা। একই রুট ধরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ ফিরবে মিন্টো পার্কের ইসকন মন্দিরে।

এদিন দুপুরে ইসকনের মন্দিরে পৌঁছে যান মমতা (Mamata Banerjee)। প্রস্তুতি, নৃত্যানুষ্ঠান দেখেন।  তার পর আরতি করেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার। এর পর রথের দড়িতেও হাত রাখেন তিনি। মমতার সঙ্গে ইসকনের মন্দিরে ছিলেন মিমি চক্রবর্তী, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-ও। 

এদিন মমতা বলেন, "দেবতা তো মানুষের মধ্যে থেকেই তৈরি হয়। মানুষের অন্তরাত্মাই দেবতার অন্তরাত্মা। দেবতা শুধু মাটির বা কাঠের পুতুল নয়। দেবদেবীর মধ্যে দিয়ে আমরা আমাদের হৃদবাসনা, মনোবাঞ্ছা, স্বপ্ন, ব্যথা, কথা, সুখ-দুঃখ সব দেবতার চরমে অর্পণ করি। কারণ আমাদের বিশ্বাস এটা। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর।" 

মমতা এদিন বলেন, "জগন্নাথ অনুমতি দিলে, আগামী রথযাত্রা আমরা দিঘায় যে বিরাট মন্দিরে করছি, সেখানে পারি। মাহেশের উন্নয়ন করে দিয়েছি আমরা। ইসকনকেও মায়াপুরে ৭০০ একর জমি দেওয়া হয়েছে। ওরা বিরাট সিটি তৈরি করছে সেখানে। ইসকনকে অভিনন্দন।"

এদিন রথযাত্রার অনুষ্ঠানে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার উল্লেখ করেন মমতা। নিহতদের আত্মার শান্তি কামনা করেন। বিশ্বশান্তির জন্য় প্রার্থনা করেন। এদিন ইসকনের মন্দিরে নৃত্য অনুষ্ঠান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের গোষ্ঠী। মমতা জানিয়েছেন, তাঁরও খুব ইচ্ছ হচ্ছিল। কোমরের জোর আছে তাঁর। শুধু মুদ্রা ঠিক করতে হবে।

ভিডিও জেলার

Suvendu Adhikari |
"নাম ও নিশান দুটোই মুছে গেছে", তৃণমূলকে আক্রমণে মুখ্যমন্ত্রী
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget