এক্সপ্লোর
‘প্রশাসনের নাকের ডগায় ব্রিজের নীচে চলছে বালি চুরি’, আশঙ্কা প্রকাশ অর্জুন সিংহের
প্রশাসনের নাকের ডগায়, নৈহাটি-চুঁচুড়া সংযোগকারী জুবিলি ব্রিজের লাগোয়া গঙ্গার ধার থেকে চলছে বালি চুরি। এই অভিযোগ তুলে ব্রিজের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন অর্জুন সিং। রেলের তরফে তাঁকে জানানো হয়েছে, এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। অর্জুন সিংয়ের অভিযোগ, জুবিলি ব্রিজ সংলগ্ন গঙ্গা থেকে অবাধে চলছে বালি লুঠ। নৌকায় পাম্প বসিয়ে সাকশন পদ্ধতিতে তোলা হচ্ছে বালি। এরপর ডাম্পারে তুলে তা পাচার করা হচ্ছে বলে অভিযোগ। সাংসদের দাবি, রেলের তরফে তাঁকে জানানো হয়েছে, বালি তোলা বন্ধ না হলে জুবিলি ব্রিজের ক্ষতি হতে পারে। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















