Sandeshkhali: শুভেন্দু-শাহজাহানের ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর | ABP Ananda LIVE
Suvendu Adhikari: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে রাজনৈতিক তরজা চরমে। এবার শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। শুভেন্দু-শাহজাহানের ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর (Sukumar Mahata)। বিজেপি-তে যেতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডি-কে লাগিয়েছে শুভেন্দু, অভিযোগ সুকুমারের।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুও বিষয়টি নিয়ে মুখ খোলেন। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে এবার সরব হলেন সুকুমার। একটি শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটি ছবি সামনে এনেছেন তিনি। সুকুমারের দাবি, বিজেপি-তে আসতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ED-কে লাগিয়ে দেন শুভেন্দু। ED-কে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলেও দাবি করেন সুকুমার। যদিও শাহজাহান এবং সুকুমারের ছবি নিয়ে ভাবিত নচ বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, শুভেন্দু তৃণমূলে ছিলেন। সেই সময়ই ওই ছবি তোলা। ABP Ananda LIVE





















