RG Kar Protest: আরজি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখর রায়ের। ABP Ananda Live
আরজি কর-কাণ্ডে (RG Kar Incident) তোলপাড়ের মধ্যে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখর রায়ের। জুলাইয়ে বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করিয়ে সেপ্টেম্বরে পোস্ট তৃণমূল সাংসদের। 'জুলাই, ১৭৮৯....বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা, জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের', পোস্ট তৃণমূল সাংসদের। এর আগে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন থেকে বাড়ির সামনে ধর্না-প্রতিবাদের পাশাপাশি সিপি-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিলেন সুখেন্দুশেখর। আরজি কর-কাণ্ডে বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখর রায়ের। ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে রাজতন্ত্রের পতন হয়েছিল। রাজা ষোড়শ লুইয়ের বাস্তিল দুর্গ দখল করেছিলেন ফ্রান্সের সাধারণ নাগরিকরা। এই দিনটিকে ফরাসি-জাগরণের শুরু বলে ধরা হয়। সুখেন্দুশেখর রায়ের পোস্টের প্রেক্ষিতে কী বললেন কুণাল ঘোষ?

















