Nishit Pramanik: নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলাকাণ্ডে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই মামলা পুলিশের
Nishit Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী (MOS) নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলাকাণ্ডে অভিযোগকারী বিজেপি কর্মীদের (bjp) বিরুদ্ধেই মামলা পুলিশের। এই অভিযোগে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ ২৩ জন বিজেপি কর্মী। 'নিশীথ প্রামাণিকের মামলা তো ডিভিশন বেঞ্চে আছে, সেখানে আবেদন না করে এখানে কেন?'। বিজেপি কর্মীদের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekher Mantha)। উত্তরে বিজেপি কর্মীদের আইনজীবী বলেন, পুলিশ অতিসক্রিয় হয়ে এই কর্মীদের হেনস্থা করছে, বিভিন্ন অভিযোগে মামলা করছে। 'এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে'। সেখানে মূল মামলার সঙ্গে যুক্ত করার আবেদন জানান, নির্দেশে জানালেন বিচারপতি মান্থা।

















