Dental College: ইন্টার্নদের অবস্থান-বিক্ষোভ ঘিরে আর আহমেদ ডেন্টাল কলেজে অচলাবস্থা অব্যাহত
ইন্টার্নদের অবস্থান-বিক্ষোভ ঘিরে আর আহমেদ ডেন্টাল কলেজে অচলাবস্থা অব্যাহত। এর মধ্য়েই মহিলা হস্টেলের সুপার-সহ হস্টেল কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগপত্র পাঠালেন অধ্যক্ষের কাছে। হোয়াটসঅ্যাপেও মেসেজ করা হয়েছে বলে জানিয়েছেন পদত্যাগীরা। তাঁদের অভিযোগ, ডেন্টাল কলেজের অধ্যক্ষের ফোনে বারবার যোগাযোগের চেষ্টা হলেও, সাড়া মেলেনি। অধ্যক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ৪৮ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করে দিতে হবে, না হলে ইন্টার্নশিপের পর সার্টিফিকেট মিলবে না। কলেজ কর্তৃপক্ষ এই হুঁশিয়ারি দিয়েছে অভিযোগ করে গতকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আর আহমেদ ডেন্টাল কলেজের ইন্টার্নরা। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






















