Manik Bhattacharya : বেল না কি জেল? কী আছে মানিক ভট্টাচার্যর স্ত্রী ও ছেলের ভাগ্যে? আজ শুনানি
বেল না কি জেল? কী আছে মানিক ভট্টাচার্যর ( Manik Bhattacharya ) স্ত্রী ও ছেলের ভাগ্যে? আজ নিয়োগ দুর্নীতি মামলায় ( Recruitment Scam ) ধৃত মানিক ভট্টাচার্যর স্ত্রী, ছেলে ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ইডি-র মামলায় আত্মসমর্পণ করে জামিন-আবেদনের শুনানি ( Court Hearing ) হবে নগর দায়রা আদালতে। ইডি-র ( ED ) দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপার সঙ্গে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট ও মানিক-পুত্র সৌভিকের দুটি সংস্থার অ্যাকাউন্টে চাকরি-বিক্রির টাকা ঢুকেছিল। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মানিক। গত রবিবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই।






















