TMC News: শীতলকুচিতে চাপের মুখে 'কাটমানি'র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত
Cooch Behar News: শীতলকুচিতে (Sitalkuchi) চাপের মুখে 'কাটমানি'র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত। অভিযোগ, আবাসের নামে টাকা নিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য (TMC Panchayat Member) বিজয় বর্মন। গতকাল টাকা ফিরিয়ে দিয়েছেন শীতলকুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েত সদস্য। গতকাল ৮৮ জনকে টাকা ফেরত দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পদত্যাগ করতে গিয়ে পটাশপুরে (Patashpur) কান ধরে উঠবস করলেন তৃণমূল নেতা। সোশাল মিডিয়ায় (Social Media) কান ধরে উঠবসের ছবি ভাইরাল (Viral)। ব্যক্তিগত কারণে প্রধান পদ থেকে ইস্তফা দেন নৈপুর পঞ্চায়েতের প্রধান অরূপ মাইতি। পদত্যাগপত্র জমা দেওয়ার সময় গ্রামবাসীদের সামনে উঠবস তৃণমূল নেতার। প্রধান থাকাকালীন অজান্তে কোনও ভুল হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। কান ধরে উঠবস করার গ্রামবাসীদের উদ্দেশে বললেন তৃণমূল (TMC) নেতা।

















