এক্সপ্লোর
Train derailed: শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ট্রেন
শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল (Local train)। ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইনের ডাউন লাইনে ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
গতকাল রাতে শক্তিগড় স্টেশনের ঠিক আগে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, লোকাল ও মালগাড়ি ডাইভারশনের সময় একই লাইনে চলে আসে। সংঘর্ষের অভিঘাতে লোকাল ট্রেনের চালকের কামরা এবং মালগাড়ির চাকা ভেঙে ২টি বগি লাইনচ্যুত হয়.। অল্পের জন্য় রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা, লাইন মেরামতির কাজ চলছে। সিগনাল সমস্যার জেরে দুর্ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে।
জেলার
নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
আরও দেখুন





















