এক্সপ্লোর

Abhishek Banerjee Meeting: ৩১-এ ৩১ আসন পাওয়ার আগে একটি বুথে পদ্ম ফুটিয়ে দেখাও, বিজেপিকে কটাক্ষ অভিষেকের

‘যাঁরা বলছেন এইবার ২০০ পার, তাঁরা এই মাঠে এই জনসভা করে দেখাও। ৩১-এ ৩১ আসন পাওয়ার আগে একটি বুথে পদ্ম ফুটিয়ে দেখাও। বিজেপি নেতাদের মুখে উন্নয়নের কোনও কথা নেই। বিজেপি নেতাদের মুখে শুধু জয় শ্রীরাম স্লোগান আছে। দিল্লির বিজেপি নেতারা বলছেন ডবল ইঞ্জিন সরকার বানাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনের সঙ্গে আগে মোকাবিলা করুন। বিজেপি নেতারা বলছেন কেন্দ্র-রাজ্যে একই সরকার থাকতে হবে। চুরি করতে সুবিধা হবে বলে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন? অমিত শাহ বলছেন তৃণমূলকে উৎখাত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে রয়েছেন, কী করে উৎখাত করবেন? আগামী ৫০ বছর বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস থাকবে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার মানে ইডি-সিবিআই। নাম করে কথা বলতে পারছেন না অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এত ভয় কীসের? আমি বলছি দিলীপ ঘোষ গুন্ডা, কৈলাস বহিরাগত। আমফানের সময় অমিত শাহকে দেখা যায়নি। মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বিরুদ্ধে ইডি-সিবিআই লাগিয়ে কোনও লাভ হবে না। রাজ্যকে কালিমালিপ্ত করার কোনও প্রমাণ থাকলে ফাঁসির মঞ্চে উঠব। উন্নয়নের নিরিখে লড়াই করার ক্ষমতা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি কী কাজ করেছেন পরিসংখ্যানের লড়াই হোক। দিলীপ ঘোষ দুর্গাকে অপমান করেছেন। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হয়। বিজেপি নেতারা মহিলাদের সম্মান করতে জানেন না। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা বলে লাগাতার আক্রমণ করছে। এই লড়াই মমতাকে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। এই লড়াই বহিরাগতদের বাংলা থেকে তাড়ানোর লড়াই। বিজেপি আয়ুষ্মান ভারতের কথা বলছে। আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন ১ কোটি ২০ লক্ষ মানুষ। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বাংলার ১০ কোটি মানুষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন, ক্ষমতায় এলে কৃষকরা ১৮ হাজার টাকা করে পাবেন। বাংলার মানুষকে কেনা যায় না। প্রতিবছর বাংলা থেকে ৭৫ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। বাংলার মানুষের টাকা নিয়ে যাচ্ছে মোদি সরকার। সেই টাকা নিয়ে আমফানের সময় ১ হাজার কোটি টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রী এসে হেলিকপ্টারে ১৫ মিনিট ঘুরে পালিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে রাতের পর রাত জেগে কাটিয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ড যুগান্তকারী সিদ্ধান্ত, সারা দেশ করে দেখাতে পারেনি। বাংলা ছাড়া দেশের আরও কোনও রাজ্যে বিনামূল্যে রেশন নেই। আগে গুজরাত সামলাও, পরে সোনার বাংলা বানিও। অমিত শাহ সিএএ নিয়ে মতুয়াদের বিভ্রান্ত করে গেছেন। বলেছেন ভ্যাকসিনেশনের পর সিএএ কার্যকর হবে। মতুয়ারা নাগরিক না হলে তাঁদের ভোটে কীভাবে প্রধানমন্ত্রী হলেন। অমিত শাহ বলছেন বাংলায় অনুপ্রবেশকারীরা ঢুকেছেন। অরুণাচল, লাদাখে চিন ভারতীয় ভূখণ্ড দখল করে বসে আছে। দেশ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বিতাড়িত করা হোক। ফেক নিউজের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কারা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিল তা এখন স্পষ্ট। এখন দলের স্টিয়ারিং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবার ২৫০ আসনের থেকে একটি আসনও কম পাবে না তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের ট্যাব থেকে স্কুল ড্রেস দিয়েছেন। বিজেপি পড়ুয়াদের জন্য কী করেছে বলুক। মহিলাদের সম্মান দিতে হবে, বাংলা বিজেপিকে শেখাবে। ভোট শেষ হওয়ার আগে বিজেপিকে জয় সিয়ারাম বলতে হবে। সীতাকে সম্মান করে স্লোগান দিতে হবে বিজেপিকে’, কুলপির ঢোলায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget