এক্সপ্লোর

West Bengal Assembly Election 2021: বাবু মাস্টারের ওপর হামলা, শুরু রাজনৈতিক চাপানউতোর

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিজেপি নেতা বাবু মাস্টারের (Babu Master) ওপর হামলার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হামলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘটনা ঘটে থাকতে পারে।

কিছুদিন আগেই তৃণমূল ছাড়েন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। উত্তর ২৪ পরগনার তৃণমূল পরিচালিত জেলা পরিষদের শিক্ষা, তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া দফতরের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন।

গত বছর ১৯ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার দিন তিনিও পদ্ম শিবিরে নাম লেখান।

একসময় বসিরহাটের তৃণমূলের এই দাপুটে নেতা বিজেপিতে যোগ দেওয়ার পর অবশ্য নিজের এলাকায় বেশি থাকছিলেন না। সেই বাবু মাস্টারের ওপরই শনিবার রাতে মিনাখাঁর লাউগাছি পুলিশ ফাঁড়ির কাছে হামলা হয়। অভিযোগ, বাসন্তী হাইওয়ের ওপর বাবু মাস্টারের গাড়ি ঘিরে ধরে ১০-১২ জন দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি-বোমা ছোড়ে।

গুরুতর আহত অবস্থায় বিজেপি (BJP) নেতা ভর্তি অ্যাপোলো হাসপাতালে। এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর। হামসার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি।  

অ্যাপোলোয় বিজেপি নেতাকে দেখতে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি ট্যুইটে অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নির্দয়ভাবে হামলা চালিয়েছে। এর থেকে প্রমাণ হয় তৃণমূল কতটা মরিয়া। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, গোটা ঘটনা কেন্দ্রীয় নেতৃত্ব ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হবে।

এই ঘটনায় তৃণমূলকে (TMC) কটাক্ষ করেছে সিপিএম। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গত বছরের ৪ অক্টোবর  টিটাগড়ে খুন হন বিজেপি নেতা মনীশ শুক্লা। সেবার টিটাগড় থানার অদূরেই খুন হন মণীশ।  তিনিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।  

এবার একই জেলারই মিনাখাঁয় হামলা হল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বাবু মাস্টারের ওপর। যা নিয়ে ফের সরগরম জেলার রাজনীতি।

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget