এক্সপ্লোর
ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ পালন করবে ভারতীয় সেনা
আগামী ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী। কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজ্যপাল। বাংলাদেশ থেকে অনুষ্ঠানে যোগ দিতে আসবেন ৩০ জন অতিথি।
১৬ ডিসেম্বর, ১৯৭১৷ বিকেল সাড়ে চারটে৷
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল আরোরার কাছে আত্মসমর্পন করলেন পাক সেনা প্রধান নিয়াজি৷ মুক্তিযুদ্ধে বিজয়৷ সাফল্য এসেছিল সেনার৷ তার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর৷ কিন্তু, আজও ম্লান হয়নি স্মৃতি।
প্রতি বছর এই দিনটি পালন করা হয় সেনার বিজয় দিবস হিসাবে। চলতি বছর কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী বর্ষ পালন করবে ভারতীয় সেনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।বাংলাদেশ থেকে এই বিশেষ অনুষ্ঠানে সামিল হতে আসবেন ৩০ জন অতিথি।
ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষের এই অনুষ্ঠান, এমনটাই মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।

খবর
West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion