এক্সপ্লোর
Rajbhawan Agitation: রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেস কর্মী-সমর্থকদের
মণিপুরের ঘটনার প্রতিবাদে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেস কর্মী-সমর্থকদের। মণিপুরের পরিস্থিতি নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হবে। সর্বদল বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে বয়ান কী হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। খবর সূত্রের। এদিন অধিবেশন শুরুর আগে বিধানসভায় সর্বদল বৈঠক ডাকা হয়। তৃণমূল ছাড়া বৈঠকে অংশ নিল না কোনও দল। বৈঠক বয়কট করেন বিজেপি বিধায়করা। বিধানসভার সর্বদল বৈঠকে ছিলেন না একমাত্র আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকেই টানা বিধানসভা বয়কটের পথে বিজেপি।
খবর
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
আরও দেখুন





















