এক্সপ্লোর
বীরভূমে ছড়াচ্ছে সিএএ-এনআরসি আতঙ্ক, যারা মিথ্যাচার করছে, তাদের শুভবুদ্ধি হোক, তৃণমূলকে কটাক্ষ মুকুলের
গৌরবাজারের পর এবার মেহেদিপুর ও আম্বা। বীরভূমে ক্রমেই ছড়াচ্ছে সিএএ-এনআরসি আতঙ্ক। আর পুরভোটের আগে তা নিয়ে বেধেছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার তারাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়ে এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, ’আমরা তো আগেই বলেছি এনআরসি হচ্ছে না, সিএএ হচ্ছে। এটা দেশের জন্য জরুরি। যারা মিথ্যাচার করছে, তাদের শুভবুদ্ধি হোক।’ বীরভূমের তৃণমূল জেলা সহ-সভাপতি অভিজিত্ সিংহর পাল্টা দাবি, মুখ্যমন্ত্রী বলেছেন এনআরসি হবে না। আসলে অন্য প্রকল্পের তথ্য সংগ্রহের নাম করে এনআরসি-র তথ্য সংগ্রহ করা হচ্ছে। সবকিছুই বন্ধ থাকবে। সব মিলিয়ে পুরভোটের আগে, এই ইস্যুতে বীরভূমে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ।
বাংলা
পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















