এক্সপ্লোর
Reporter Stories: পরিষ্কার হচ্ছে না জলাশয়, ডেঙ্গি আতঙ্কে ভুগছে শ্রীরামপুরবাসী
হুগলির শ্রীরামপুর, ভদ্রেশ্বর, বৈদ্যবাটির বিস্তীর্ণ এলাকা জুড়ে ডেঙ্গি আতঙ্ক। সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্রীরামপুরের ৫ বছরের শিশু সুনিধি শর্মার। ভদ্রেশ্বরে বছর বাইশের কলেজ পড়ুয়া সোনু চৌধুরীর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বৈদ্যবাটিতে অজানা পোকার কামড়ে মৃত্যু হয় ৩১ বছরের সুদীপা নন্দীর। এরপর থেকেই শ্রীরামপুর, ভদ্রেশ্বর, বৈদ্যবাটির বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়েছে ডেঙ্গি আতঙ্ক। শ্রীরামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে আদালত সংলগ্ন আবাসনগুলির কাছে জলাশয় পরিষ্কার না হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে রোগ ছড়ানোর আশঙ্কা করছেন তাঁরা। শ্রীরামপুর পুরসভার তরফে দ্রুত ওই জলাশয় পরিষ্কার করার আশ্বাস দেওয়া হয়েছে।
বাংলা
নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















