এক্সপ্লোর
ক্রমশ উন্নতি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চালু নতুন কোর্সও
আগের থেকে অনেক ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কথা বললে বুঝছেন, দিচ্ছেন উত্তর। শুনছেন রবীন্দ্র সংগীত, নিজের অভিনীত সিনেমার গান। বেল ভিউ হাসপাতাল সূত্রে খবর, রাতে ভালো ঘুমিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর অস্থিরতা আরও কমেছে। রাতে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হলেও সকালে সেটা খুলে নেওয়া হয়। এই মুহূর্তে এনআরবিএম মাস্ক সাপোর্টে রয়েছেন অভিনেতা। বিভিন্ন অর্গান প্যারামিটার ভালোভাবে কাজ করতে শুরু করেছে। যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অভিনেতার শরীরে দেখা গিয়েছিল, সেটা নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চালু হয়েছে নতুন কোর্স।
বাংলা
তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















