Weather: মঙ্গল থেকে শুক্রবার বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া দফতর।Bangla News
ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। আজ তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। রবিবারের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনি-তে পরিণত হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে রাজ্যে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই সময়ে মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
যে ঘূর্ণাবর্ত ছিল তা নিম্নচাপে পরিণত হয়েছে। প্রাথমিক পর্যায়ে উত্তর-পশ্চিম দিকে সরবে এই ঘূর্ণাবর্ত। ৭ তারিখ সন্ধেয় এই ঘূর্ণাবর্তের গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। বললেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।






















