এক্সপ্লোর
Kolkata: শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল অ্যাপ বাইকের চালককে
কলকাতায় ফের app bike চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। কড়েয়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। তরুণী যাত্রীর দাবি শুক্রবার বেলেঘাটা থেকে লেক থাকা এলাকায় বাড়ি ফেরার জন্য তিনি অ্যাপ বাইকে ওঠেন। অভিযোগ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরতে থাকে বাইক চালক। আপত্তি জানালে তরুণীকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। ভাড়া দেওয়ার সময় তরুণী যাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ১০০ নম্বরে ডায়াল করে অভিযোগ জানান ঐ তরুণী। অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
আরও দেখুন

















