এক্সপ্লোর

Buddhadeb Bhattacharya Health Update: সাড়া দিচ্ছেন চিকিৎসায়, শারীরিক অবস্থার উন্নতি বুদ্ধবাবুর, তবে এখনও কাটেনি সঙ্কট, বিস্তারিতভাবে রইল চিকিৎসকদের বক্তব্য

গতকালের তুলনায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। বর্ষীয়ান বাম নেতা সাড়া দিচ্ছেন চিকিৎসায়। তবে এখনও সঙ্কট কাটেনি বলে জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে বেড়েছে অক্সিজেনের পরিমাণ, কমেছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা।

গতকালই তাঁকে মেক্যানিক্যাল ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। তাতে সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অতি সঙ্কটজনক অবস্থা কাটিয়ে উঠলেও এখনও সঙ্কটমুক্ত নন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ। রক্তচাপ ও হৃৎস্পন্দন স্বাভাবিক। কোনও রকম সংক্রমণ যাতে না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড।

উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসু বলেন, উনি ভেন্টিলেশনে আছেন, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। রাইলস টিউবে খাবার দেওয়া হচ্ছে। হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, এখনও সঙ্কটমুক্ত নন। লাংস ঠিকমতো কাজ করতে শুরু করলে ভেন্টিলেটরর নির্ভরতা কমানোর চেষ্টা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। রাখা হয় মেকানিক্যাল ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, বুধবার গভীর রাতে জ্ঞান ফেরে বুদ্ধদেব ভট্টাচার্যের। উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, জ্ঞান ফিরলেও ঘুম পাড়িয়ে দেওয়া। এটা আশার বিষয়। এখন আমরা লড়তে পারব।

বুধবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে যান বর্তমান মুখ্যমন্ত্রী। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। এদিন দফায় দফায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বহু বিশিষ্ট ব্যক্তি। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় গঠন করা হয়েছে ৭ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, শুক্রবার সকালের রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করা হবে।

নিউজ রিল Calcutta

আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

সেরা শিরোনাম

Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Indus Waters Treaty : 'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget