এক্সপ্লোর
কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে সরব বাম-তৃণমূল
রবিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের আর্থিক প্যাকেজের ঘোষণা করেন। সেখানে রাজ্যের ঋণ নেওয়ার সুযোগ বৃদ্ধি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রের বেসরকারিকরণের কথা ঘোষণা করেন তিনি। আর তাই নিয়েই সুর চড়িয়েছে বিরোধীরা। বেসরকারিকরণ সামগ্রিকভাবে ধনীদের হাত শক্তিশালী করবে, মত তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তিনি বলেন, ঋণের বদলে কেন্দ্রের উচিত ছিল রাজ্যগুলিকে অনুদান দেওয়া। প্যাকেজের নামে প্রতারণা করেছে কেন্দ্র, কটাক্ষ সুজন চক্রবর্তীর। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, প্যাকেজের ফলে পরোক্ষে লাভ হবে রাজ্যের।
খবর
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















