এক্সপ্লোর

আজ শিলিগুড়িতে সভা করবেন বিমল গুরুংয়ের

আজ শিলিগুড়িতে জনসভা করবেন বিমল গুরুং। তার আগে উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি। প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি বিজেপি, ফের একবার সুর চড়িয়েছেন রোশন গিরি। উত্তরবঙ্গে তৃণমূলের কোনও সংগঠন নেই, তাই পলাতক নেতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, পাল্টা বিজেপি।
২০১৭ সালের মাঝামাঝি পাহাড় যখন অগ্নিগর্ভ, তখন উধাও হয়ে গেছিলেন তিনি। তারপর তিস্তা দিয়ে অনেক জল গড়িয়েছে। সাড়ে তিন বছর পর ফের উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন বিমল গুরুং। রবিবার শিলিগুড়িতে রয়েছে তাঁর জনসভা। প্রথমে বাঘাতযীন পার্কের মাঠে জনসভা করার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে গান্ধী ময়দানে করা হয়।
আগেই পাহাড়ে পা রেখেছেন তাঁর বিশ্বস্ত সহযোগী রোশন গিরি। এবার উত্তরবঙ্গে পা রাখছেন স্বয়ং গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। ইতিমধ্যেই, বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলের হাত ধরার বার্তা দিয়েছেন গুরুং। এদিন সভার প্রস্তুতি দেখতে এসে বিজেপির বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন তাঁর সহযোগী। 
রোশন গিরির তোপ, 'পাহাড়ের দাবি নিয়ে উদাসীন বিজেপি। তিনজন সাংসদ দেওয়া সত্বেও কোনও প্রত্যাশা পূরণ করেনি।  তাই মমতা বন্দ্যেপাধ্যায়কে সমর্থনের সিদ্ধান্ত আমরা নিয়েছি। বিধানসভা নির্বাচনে তৃণমূলকেই সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা।' 
পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। দার্জিলিং বিজেপি-র সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন, 'বিমল গুরুং ছাড়াই উত্তরবঙ্গের সমস্ত আসন জিতেছে বিজেপি। উত্তরবঙ্গে তৃণমূলের কোনও মাটি নেই। বাঁচার জন্য এখন বিমল গুরুংকে ধরতে চাইছে শাসক দল।'
এদিকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস বলেছেন, 'বিজেপির বিরুদ্ধে যে কোনও শক্তিকে তৃণমূলে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যারা আসতে চাইবেন সকলকে স্বাগত।'
নতুন সঙ্গীর প্রতি আস্থা। পুরনো সঙ্গীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বিনয় তামাং, অনিত থাপার বিরুদ্ধে তোপ।
সাড়ে তিন বছর পর পঞ্চমীতে আত্মপ্রকাশ করে এই বার্তাই দেন বিমল গুরুং।
অন্যদিকে পাহাড়ে বিমল গুরুয়ের বিরুদ্ধে ইতিমধ্যে পাল্টা সুর চড়িয়েছেন বিনয় তামাং,অনিত থাপারা।
এই অবস্থায় সভার পর পাহাড়ে নয় শিলিগুড়িতেই থাকবেন বিমল গুরুং দাবি বিমলপন্থী মোর্চা নেতাদের। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ফের একবার পাহাড়ের রাজনীতি উত্তপ্ত হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


 

ভিডিও জেলার

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

সেরা শিরোনাম

Kalighat TMC: কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়,
Kalighat TMC: কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়, "আমরাই তো ঠিক করব.."
News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
Ritabrata Banerjee: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত " জ্ঞানেশ কুমার আমাদের জানিয়েছেন .."
EC Ritabrata TMC Meet: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিলের রাশ থাকবে কার হাতে ? আজ কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠক দিল্লিতে
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিলের রাশ থাকবে কার হাতে ? আজ কমিশনের সঙ্গে 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠক দিল্লিতে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget