Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে প্রবেশ কালো গাড়ির, জিজ্ঞাসাবাদের অপেক্ষায় CBI
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়িতে একটি কালো গাড়ি প্রবেশ করার খবর পাওয়া গেছে। তবে কালো কাচ থাকার কারণে কে বা কারা সেই গাড়িতে রয়েছেন তা জানা যায়নি। এদিকে আজই সাক্ষী হিসাবে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা। এর আগে এদিন দুপুর ২টো নাগাদ কয়লাকাণ্ডে জেরার নোটিশ নিয়ে অভিষেকের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানা গেছে। তবে রুজিরা বাড়ি ফেরার পর যেন তাঁদের যোগাযোগ করেন সেই কারণে তাঁরা তাঁদের ফোন নম্বর দিয়ে সেখান থেকে ফিরে যান। তাঁরা রুজিরাকে তাঁর বাড়িতেই জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানিয়েছিলেন। প্রসঙ্গত, কয়লাকাণ্ডে তদন্তে নেমে রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো বিদেশী ব্যাঙ্ক থেকে একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের কথা সামনে আসে তদন্তকারী অফিসারদের। কি কারণে এই টাকা রুজিরাকে দেওয়া হয়েছিল তাঁর জন্যই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।






















