Mamata Banerjee Oath Ceremony: ফ্লেক্স থেকে ফুল, মমতার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ ঘিরে কালীঘাটজুড়ে সাজো সাজো রব
আজ রাজভবনে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে অনাড়ম্বর তৃতীয়বারের শপথগ্রহণ অনুষ্ঠান। একাই শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে আমন্ত্রিত বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান। আমন্ত্রিতদের তালিকায় নাম রয়েছে দিলীপ ঘোষেরও। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সকাল ১০টা ২৫-এ রাজভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পরে রাজভবনে একটি চা-চক্রের আয়োজন করা হয়েছে। তা সেরে সকাল সাড়ে ১১টা নাগাদ নবান্নে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।






















