এক্সপ্লোর
বাংলায় ফের লকডাউনের দিনবদল, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় তিন হাজার - সকালের শিরোনাম
রাজ্যে ফের সাপ্তাহিক লকডাউনের দিন বদল। পর পর পাঁচ দিন ব্যাঙ্কের ছুটির কারণ দেখিয়ে বাতিল ২৮ শে অগাস্টের লকডাউন। চলতি মাসে আর চার দিন লকডাউন। এই নিয়ে পাঁচ বার লকডাউনের দিন বদল। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের জন্য মানুষকে গিনিপিগের মতো ব্যবহার, কটাক্ষ বিরোধীদের। সবেতেই রাজনীতি খোঁজার চেষ্টা, পাল্টা তৃণমূল। রাজ্যে ফের করোনা আক্রান্ত তিন হাজারের কাছে। একদিনে সংক্রমিত ২ হাজার ৯৩৬, মৃত ৫৪। শুধু কলকাতায় ১৯ জনের মৃত্যু। এছাড়া আরও খবর, দেখুন সকালের শিরোনাম।
জেলার
তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















