এক্সপ্লোর
করোনা সতর্কতায় কর্মীদের হাজিরা কমাচ্ছে কোন কোন ব্যাঙ্ক?
করোনা সতর্কতায় ৫০ শতাংশ কর্মীর হাজিরা কমানোর সিদ্ধান্ত নিল এবার দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সোমবার থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্কে অর্ধেক কর্মী কাজ করবেন। ওই সব কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে অফিসে আনা হবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত শাখায় পাস বুক প্রিন্টিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সতর্কতায় এসবিআইয়ের সব এটিএমের রক্ষীদের দেওয়া হচ্ছে মাস্ক। ব্যবস্থা করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারের। ইতিমধ্যে এসবিআইয়ের প্রশাসনিক ভবনগুলিতে ৫০ শতাংশ কর্মী কমানো হয়েছে।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















