এক্সপ্লোর
'সংঘাতের আবহে' রাজ্যপালের সঙ্গে একঘণ্টা ধরে বৈঠক মুখ্যমন্ত্রীর
নবান্ন-রাজভবন সংঘাতের আবহে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক। একঘণ্টা ধরে চলে এই বৈঠক। বেলা ১১টা ৫৬ মিনিটে রাজভবনে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে যান বেলা ১২টা ৫৭ মিনিটে। রাজ্যপাল পদে জগদীপ ধনকড় দায়িত্ব নেওয়ার পর, সম্ভবত তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর এটি দীর্ঘতম বৈঠক। সম্প্রতি বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে সরকার-রাজভবন সংঘাত তীব্র আকার ধারণ করে। বাজেট বক্তৃতায় কয়েকটি বিষয় সংযোজন-বিয়োজন করতে চান রাজ্যপাল। রাজ্য সরকার তাতে আপত্তি জানায়। পরে সরকারের দেওয়া লিখিত ভাষণই পাঠ করেন রাজ্যপাল। সেই আবহেই আজ রাজভবনে বৈঠকে বসেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সরকারের বোঝাপড়ায় সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে প্রশাসনিক কাজকর্ম। সেই লক্ষ্যেই এই বৈঠক কিনা, ভবিষ্যতে তার ইঙ্গিত মিলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও দেখুন






















