Kunal Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরই পরিস্থিতি ক্রমশ শান্ত হয়েছে', ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে দাবি কুণালের
ভোট পরবর্তী সন্ত্রাসের (Post election Violence) মামলায় আদালতে অস্বস্তিতে রাজ্য। জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে অনুসন্ধানের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ। আর্জি খারিজ করল হাইকোর্টের (Calcutta High Court) পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। এই নিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "যে সময়টা কিছু অশান্তি হয়েছে, তৃণমূলেরও বহু কর্মী মারা গিয়েছেন সেই সময় নির্বাচন কমিশন দায়িত্বে ছিলেন এবং বিজেপির পছন্দ মতো অফিসারদের সেই সময় তাঁরা পোস্টিং দিয়েছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শপথ নেওয়ার পর থেকে পরিস্থিতি আসতে আসতে শান্ত হয়েছে। ফলে এখন বিজেপি তাদের তৈরি করা লিস্ট নিয়ে যদি নাটক করতে যায় তাহলে কিছু বলার নেই। হাইকোর্ট নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কারণ এটা একটা আইনি পদ্ধতি। তার টেকনিক্যাল পার্ট না দেখে এখানে মন্তব্য করাটা সমীচিন নয়। কিন্তু বিজেপি নিজের চিত্রনাট্যের উপর দাঁড়িয়ে কোনও নাটক মঞ্চস্থ করবে, একদিন দু'দিন শিরোনামে থাকতে পারে তারপর এ নাটক চলবে না।"





















