Monalisa Banerjee: তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার
ABP Ananda LIVE : তোলাবাজি, তহবিলে দুর্নীতি থেকে নির্মাণকাজে কাটমানি। এই সব অভিযোগে কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। তবে এবিষয়ে প্রতিক্রিয়া মেলেনি মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন
তোলাবাজি, তহবিলে দুর্নীতি থেকে নির্মাণকাজে কাটমানি। এই সব অভিযোগে কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। তবে এবিষয়ে প্রতিক্রিয়া মেলেনি মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের। ভাঙনের জেরে যখন জেরবার তৃণমূল, তখন কলকাতা উত্তরে ফের অস্বস্তি বাড়ল ঘাসফুল শিবিরের। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার।
প্রাক্তন তৃণমূল কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার, তোলাবাজি, দুর্নীতির অভিযোগে পড়েছে এই পোস্টার ওয়ার্ডের বাসিন্দাদের নামে দেওয়া ওই পোস্টারে আনা হয়েছে তোলাবাজি, পুরতহবিলে দুর্নীতি থেকে নির্মাণকাজে বর্গফুট হিসেবে টাকা নেওয়ার অভিযোগ। শিয়ালদা এলাকার সুরেন্দ্রনাথ কলেজ, শ্রদ্ধানন্দ পার্ক সহ বিভিন্ন এলাকায় পড়েছে ওই পোস্টার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 'দীর্ঘদিন ধরে দুর্নীতি করেছে। তোলাবাজি, স্কোয়ারফুটে টাকা। গ্রেফতার করা হোক।' প্রাক্তন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়েছে 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', 'Filmi ব্যানার্জির বিদায় হোক, আমরা চাই যোগ্য লোক', 'তোলাবাজ মোনালিসা ব্যানার্জির বিচার চাই, কর্পোরেশন ফান্ডের টাকার হিসাব চাই'। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে।






















