Dilip Ghosh: স্ত্রী-র প্রথম পক্ষের ছেলের রহস্যমৃত্যু, বিস্ফোরক দিলীপ । পাল্টা কী বললেন সৃঞ্জয়ের বাবা ?
ABP Ananda LIVE: ২৪ ঘণ্টা আগেই তরতাজা ছাব্বিশ বছরের তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শোকে পাথর পরিবার। কিন্তু এর মধ্যেই দিলীপ ঘোষের স্ত্রী রিঙকু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর স্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করলেন তাঁর বাবা রাজা দাশগুপ্ত। অন্যদিকে, ড্রাগের একটা সমস্যা ছিল বলে জানিয়েছেন দিলীপ ঘোষও। এই অবস্থায় সোমবার রাতে ঠিক কী হয়েছিল তা নিয়েই এখন দানা বেঁধেছে রহস্য। মা অর্থাৎ রিঙকু মজুমদারের বিয়ের পর, ছেলে একটা মানসিক অবসাদে ছিল বলে জানিয়েছেন তাঁর প্রথম পক্ষের স্বামী রাজা দাশগুপ্ত। অন্যদিকে, দিলীপ ঘোষের দাবি সৃঞ্জয়ের চিকিৎসা চলছিল। তাঁকে ঠিক করে তোলার চেষ্টা করা হচ্ছিল। সে মৃত্যুর কারণ যাই হোক, সেটা পুলিশ খতিয়ে দেখছে। তবে শোকার্ত পরিবারের পাশে সবসময় আমরা আছি। আর এই কারণেই এমরা এই অংশ নিয়ে কোনও আলোচনা রাখিনি। শুধুমাত্র খবরের স্বার্থে যেটুকু দেখানো দরকার, সেটুকু দর্শকদের সামনে তুলে ধরছি।





















