SET: করোনা আবহে আজ রাজ্যে কলেজ সার্ভিস কমিশনের সেট। Bangla News
করোনা আবহে আজ রাজ্যে কলেজ সার্ভিস কমিশনের সেট। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা। সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের। করোনা আবহে কোভিড বিধি মেনে সেট। পরীক্ষা কেন্দ্রে থাকছে আইসোলেশন রুম। যদি কোনও পরীক্ষার্থীর করোনার উপসর্গ দেখা যায় অথবা যদি কোনও পরীক্ষার্থী পজিটিভ হন, তাঁকে আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে হবে। একটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থীকে বসানোর ব্যবস্থা। প্রতিটি রুমে থাকছে স্যানিটাইজার। থাকছে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। এ বছর সেটে বসছেন প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী। সংক্রমণ এড়াতে অধিকাংশ পরীক্ষার্থীই গণ পরিবহণের পরিবর্তে ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে আসার ব্যবস্থা করেছেন।





















