ভাইরাল ভিডিও: বাঁকুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় বিধায়কের বিরুদ্ধে স্বজনপোষণ ও আর্থিক দুর্নীতি নিয়ে সরব সাধারণ সম্পাদক
বাঁকুড়ায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সাংগঠনিক রদবদল নিয়ে রানিবাঁধের বিধায়কের বিরুদ্ধে মুখ খুললেন দলীয় নেতা। ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-তে জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক জয়ন্ত মিত্র দলেরই রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মাণ্ডির বিরুদ্ধে স্বজনপোষণ ও আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। বিতর্ক তৈরি হতেই ক্যামেরার সামনে সুর নরম তৃণমূলের বিক্ষুদ্ধ নেতার। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার দায় দলীয় নেতৃত্বের ঘাড়েই চাপিয়েছেন তৃণমূল বিধায়ক। দলের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য তৃণমূল জেলা সভাপতির। এটাই শাসকদলের সংস্কৃতি, গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ বিজেপির। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

















