এক্সপ্লোর
Garfa: বর্ষবরণের রাতে হালতুতে শিক্ষকের রহস্যমৃত্যু!
গড়ফা থানার হালতুতে শিক্ষকের রহস্যমৃত্যু। মৃতের নাম সুব্রত বিশ্বাস। বর্ষবরণের পার্টির পর উদ্ধার মৃতদেহ। বন্ধুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। তবে কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ। গতকাল রাতে বর্ষবরণের উৎসব পালনে বন্ধুর বাড়িতে পার্টি করছিলেন ওই শিক্ষক। অনেক রাত অবধি চলে পার্টি। আজ সকালে বিছানায় শায়িত অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ। এরপর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। ময়নাতদন্তের জন্য SSKM হাসপাতালে পাঠানো হয়েছে দেহ।
আরও দেখুন



















