এক্সপ্লোর
মদের আসরে বচসা, ৩০ টাকার জন্য ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন
মদের আসরে বচসার জের। ৩০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। পূর্ব বর্ধমানের হটুদেওয়ান এলাকার ঘটনা। মৃতের নাম শেখ বাদশা। স্থানীয় সূত্রে খবর, গতকাল মদের আসরে বন্ধু ইসরাফিল শেখের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বছর পঁয়ত্রিশের ওই যুবক। অভিযোগ, ৩০ টাকার জন্য তাঁকে বাঁশ দিয়ে পেটাতে শুরু করেন ইসরাফিল। গুরুতর জখম যুবককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। খুনের অভিযোগে বন্ধুকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পাওনা টাকার জন্য নাকি অন্য কোন কারণে খুন খতিয়ে দেখা হচ্ছে।
আরও দেখুন



















