এক্সপ্লোর
আজ গ্রামের বাড়িতে পাক হামলায় নিহত তেহট্টের জওয়ান সুবোধ ঘোষের শেষকৃত্য
কাশ্মীরে পাকিস্তানের হামলায় শহিদ বাংলার জওয়ান সুবোধ ঘোষ। দীপাবলিতেও অন্ধকার নদিয়ার তেহট্টের রঘুনাথপুর গ্রাম। কাশ্মীরের পাক হামলায় নিহত বাংলার জওয়ান সুবোধ ঘোষ। গতকাল বিকেলে বাড়িতে পৌঁছয় সুবোধের মৃত্যুসংবাদ। ৪ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন সুবোধ ঘোষ। জুলাই মাসে ৪০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। কথা ছিল, ডিসেম্বরে মেয়ের মুখে ভাতে ফের আসবেন বাড়িতে। তার আগেই সীমান্তে বীরের মৃত্যু বরণ করলেন তিনি। আজ গ্রামের বাড়িতেই হবে শেষকৃত্য।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















