এক্সপ্লোর
তৃণমূল করায় কাজ থেকে ছাঁটাই! উত্তাল নিউ জলপাইগুড়ি স্টেশন, তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম ২
রেলের ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ ঘিরে নিউ জলপাইগুড়ি স্টেশনে সংঘর্ষ। স্টেশন চত্বর ও পাশে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর। সংঘর্ষে আহত ২। রেল সূত্রে খবর, ট্রেনের কামরায় জল ভরার কাজের বরাত পায় নতুন সংস্থা। তৃণমূলের অভিযোগ, বেছে বেছে তাদের সমর্থকদের ছাঁটাই করে বিজেপি সমর্থকদের নিয়োগ করা হয়। এর জেরে আজ সকালে নতুন কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রাক্তন কর্মীরা। স্টেশন ভাঙচুর হয়। পাশে তৃণমূল কার্যালয়েও ভাঙচুর চলে। আহত হন ২ জন। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রেলের দাবি, কর্মী নিয়োগের সিদ্ধান্ত ঠিকাদার সংস্থার। রেলের কোনও দায় নেই।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















