West Bengal Elections 2021: ‘তৃণমূলের কোনও নেতার কথা কেউ বিশ্বাস করে না, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে মন্তব্য দিলীপের
রোজ এখন আপনাদের ‘জোক’ শুনতে হবে। এরকম জোকার পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসেনি। দিল্লির লোকেরা ওকে দেখে দেখে বোর হয়ে গেছে। TMC-র কোনও নেতার কথা কেউ বিশ্বাস করে না, প্রলাপ বকে ওরা। রাজ্যপালকে শাসকদলের কটাক্ষের প্রেক্ষিতে বললেন বিজেপি রাজ্য সভাপতি Dilip Ghosh। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে আমলা-পুলিশের রাজনৈতিক সংস্রবের একের পর এক অভিযোগ তুলছেন Governor Jagdeep Dhankar। এবার তাঁর বিরুদ্ধেই দুষ্কৃতী যোগসূত্রের অভিযোগে সরব হল রাজ্যের Ruling Party। এই ইস্যুতে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলেছে BJP। কটাক্ষ করেছে বামেরাও। পাহাড় প্রমাণ ব্যর্থতা ঢাকতে চলছে কুরুচিকর প্রচার, এতে লাভ কিছু হবে না, শাসকদলের আক্রমণের জবাব রাজ্যপালের।






















