Suvendu on Mamata | "কোনওদিন আসতে পারবেন না। আপনাকে ফিরতে দেবে না অতীত" | ABP ANANDA LIVE
Suvendu on Mamata | কোনওদিন আসতে পারবেন না। আপনাকে ফিরতে দেবে না অতীত। বিধানসভা থেকে এই ভাষাতেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।
টানলেন ২১শে জুলাইয়ের প্রসঙ্গও। পাল্টা জবাব দিয়েছে 'কালীঘাট-তৃণমূল' শিবিরও।
আরও পড়ুন,
ফের চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। নতুন করে এখনই কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 'প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ১৭টি মামলায় রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। ভবিষ্যতেও যাতে FIR দায়ের না হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছিল', হাইকোর্টে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া ৮ টি মামলায় আজ নয় রক্ষাকবচ। সব মামলা একত্র করে কীভাবে শুনানি সম্ভব? সার্বিক রক্ষাকবচ কীভাবে দেওয়া যায়?' এদিন এই প্রশ্নই করেন বিচারপতি সৌগত ভট্টাচার্যর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পিছোল শুনানি। এর আগে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে আমল দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক। অন্যদিকে DJ হুঁশিয়ারি মামলায় রক্ষাকবচের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িইয়েছিল হাইকোর্ট।






















