Taratala News | 'বিভিন্ন সময় গার্ডেনরিচ বা নাজিরাবাদের দায় নিতে হয়েছে' : Pradipta Mukherjee
Taratala News | তারাতলা বিপর্যয়ে পূর্বতন সরকারকে অবশ্যই দায় নিতে হবে। বিভিন্ন সময় গার্ডেনরিচ বা নাজিরাবাদের দায় নিতে হয়েছে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মন্তব্য তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্য়ায়।
দেখুন, আবার বলছি, মুখ্যমন্ত্রী বলছেন, কলকাতা পুরসভা এলাকায় তৃণমূল-আমলে অনুমতি পাওয়া যে বাণিজ্যিক নির্মাণগুলোর কাজ এই মুহূর্তে চলছে, সেই সমস্ত কাজ আগামী একত্রিশে জুলাই পর্যন্ত বন্ধ রাখতে হবে। কলকাতা পুরসভা, পুলিশ, পূর্ত দফতর, সিভিল ডিফেন্স, দমকল, KMDA-র বিশেষজ্ঞদের নিয়ে গড়া অডিট কমিটি এই সময়ের মধ্যে, কলকাতা পুরসভা এলাকার সমস্ত বাণিজ্যিক নির্মাণগুলোর বিল্ডিং-প্ল্যানসহ যাবতীয় নথি খতিয়ে দেখে, তবে ছাড়পত্র দেবে। মুখ্যমন্ত্রী শুধু অনিয়মের ইঙ্গিত করেননি, বলছেন টাকার বিনিময়ে আপোস করে প্ল্যান অনুমোদন করলে, এইরকমটাই হবে। অর্থাৎ ঘুরে-ফিরে আবার দুর্নীতির অভিযোগ। তৃণমূল নবান্ন থেকে বিদায় নিয়েছে, ছোট লালবাড়ি থেকে বিদায় নিয়েছে, এমনকি পার্টিটাই ভেঙে গেছে -- তবু বিতর্ক তৃণমূলের পিছু ছাড়ছে না। কলকাতার পশ্চিমে বন্দর এলাকা আর পূর্বে ট্যাংরা-তপসিয়া-তিলজলা, মধ্যে বড়বাজার-জোড়াসাঁকো -- গেলে আজ মনে হয়, কলকাতা শহরে আদৌ বৈধ নির্মাণ বলে কিছু হয় তো? আজ ওই ওয়ার্ড, মানে আশি নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলার আনোয়ার খানকে আজ মানুষের ক্ষোভের মুখে পড়ে পালাতে হয়। এখন রাজ্য সরকার আর কলকাতা পুরসভা -- দেড় দশক ধরে তৃণমূলই চালিয়েছে। প্রদীপ্ত, এর দায় তো নিতে হবে।

















