এক্সপ্লোর
ফটাফট: ৯ বুলেটে ঝাঁঝরা মণীশের দেহ, সেভেন এমএম পিস্তল থেকে হামলার অনুমান
বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে ২ জনকে গ্রেফতার করল সিআইডি। প্রথমে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাদের। সূত্রের খবর, বিজেপি নেতার সঙ্গে পুরোনো শত্রুতা ছিল। ৯টি বুলেটে ঝাঁঝরা মনীশ শুক্ল। মাথা, দেহ থেকে উদ্ধার ৪টি বুলেট। বাকি বুলেট বেরিয়ে গেছে শরীর ফুঁড়ে। শরীরে ১৪টি ক্ষত। সেভেন এমএম পিস্তল থেকে হামলার অনুমান। গাড়িতেও বুলেটের ক্ষত। ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে এনআরএস থেকে রাজভবনের যাওয়ার পথে বাধা পুলিশের। শেষে দেহ রেখে চার প্রতিনিধি যান রাজভবনে। মণীশের বাবার সঙ্গে রাজভবনে বিজেপির প্রতিনিধিরা। 'যা করার, তাই করব' আশ্বাস দিয়েছেন রাজ্যপাল, দাবি অর্জুনের।
খবর
"কোমরে দড়ি বেঁধে ঘোরাক", সনৎ গ্রেফতার হতেই দাবি তুলল BJP কর্মীরা
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















