এক্সপ্লোর

Astro Tips : জরুরি কাজে আজ কখন-কোন দিকে যাত্রা করা উচিত ? দিনের ভাল-খারাপ সময় কখন ?

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৮ অগ্রহায়ণ, ২৫ নভেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ২ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৪৭ মিনিট

কালবেলাদি - ৭:২২ মধ্যে ও ১২:৪৫ গতে ২:৬ মধ্যে ও ৩:২৬ গতে ৪:৪৭ মধ্যে

কালরাত্রি - ৬:২৬ মধ্যে ও ৪:২২ গতে ৬:২ মধ্যে

যাত্রা - নেই, দিবা ৭:২২ গতে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ, দিবা ৩:০ গতে পুনঃ যাত্রা নেই

শুভকাজ- দিবা ৭:২২ গতে ৩:০ মধ্যে বিপণ্যারম্ভ 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

শনিবার কাউকে না বলে করুন এই কাজগুলি, শনির সন্তুষ্টিতে সমস্যা-মুক্ত হবে জীবন -

শনিদেব যদি ভাল কাজের ভাল ফল দেন, তাহলে খারাপ কাজের শাস্তি দিতেও পিছপা হন না। শনিদেব ক্রুদ্ধ হলে জীবনে অপ্রীতিকর ঘটনা ঘটতে শুরু করে এবং জীবনে সমস্যার শেষ থাকে না। আপনার সঙ্গেও যদি এমন কিছু ঘটে থাকে বা বিশেষ করে শনিবারে কিছু ক্ষতি হয়, তবে এটি একটি লক্ষণ যে শনিদেব কোনও না কোনও কারণে আপনার উপর ক্রুদ্ধ। তাই, আপনি যদি শনিকে খুশি করতে চান এবং তাঁর আশীর্বাদ পেতে চান, তবে শনিবার কাউকে না বলে অবশ্যই করুন এই কাজগুলি।

শনিবারের উপায় -

  • শনিবার আমিষ ত্যাগ করুন এবং সামর্থ্য অনুযায়ী গরিবদের দান করুন। এই দিনে, কালো গোরুকে উরদের ডাল বা তিল খাওয়ান।
  • শনিবার, ব্রাহ্ম মুহূর্ত। অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। এরপর সেই গাছ স্পর্শ করে প্রণাম করে সাতবার প্রদক্ষিণ করুন। এই প্রতিকারে শনি মহারাজও দ্রুত প্রসন্ন হন।
  • ঋণের বোঝা বেড়ে গেলে তা থেকে মুক্তি পেতে শনিবার একটি কালো গোরুকে লাড্ডু খাওয়ান এবং কপালে কুমকুম তিলক লাগিয়ে পুজো করুন। এতে ঋণ থেকে মুক্তি মিলবে।
  • শনিদেবকে খুশি করতে শনিবার সরিষার তেল নিয়ে তাতে মুখ দেখে তারপর এই তেল দান করুন।
  • শনিবার সন্ধেয় অশ্বত্থ গাছের নীচে সরিষার তেলের ৯টি প্রদীপ জ্বালিয়ে চারপাশে প্রদক্ষিণ করুন। এর পর শনিদেবের প্রার্থনা করুন। এই প্রতিকার মেনে চললে ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • শনিবার কাউকে না বলে তিল, কালো উরদ, তেল, গুড়, কালো কাপড় বা লোহা দান করুন। শাস্ত্রে বলা আছে যে, সেই দান করলেই ফল পাওয়া যায়, যা নিঃস্বার্থভাবে এবং গোপনে করা হয়।

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

 

সেরা শিরোনাম

শনি বক্রীতে তুলকালাম শুরু, অক্টোবর পর্যন্ত ৬ রাশি খুব সাবধান ! সামান্য ভুলেই বড় ক্ষতি
শনি বক্রীতে তুলকালাম শুরু, অক্টোবর পর্যন্ত ৬ রাশি খুব সাবধান ! সামান্য ভুলেই বড় ক্ষতি
Kalker Rashifal : এই রাশিতে কাল গ্রহের অবস্থান অনুকূল নয়, সতর্ক থাকুন; সন্তানের কোনও বিষয় নিয়ে হতে পারে উদ্বেগ
এই রাশিতে কাল গ্রহের অবস্থান অনুকূল নয়, সতর্ক থাকুন; সন্তানের কোনও বিষয় নিয়ে হতে পারে উদ্বেগ
Kalker Rashifal : ৩ রাশিতে দু'হাত ভরে অর্থ কয়েক ঘণ্টা পরেই, 'সর্বার্থ সিদ্ধি যোগ'-এর প্রভাবে জীবনে বড় পরিবর্তন
৩ রাশিতে দু'হাত ভরে অর্থ কয়েক ঘণ্টা পরেই, 'সর্বার্থ সিদ্ধি যোগ'-এর প্রভাবে জীবনে বড় পরিবর্তন
Kalker Rashifal : কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য
কাল গোপন প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে এই রাশিকে, আর্থিক ক্ষেত্রে সুবিধাজনক থাকবে না ভাগ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget