এক্সপ্লোর

PM Modi : লোকসভায় দাঁড়িয়ে নাম না করে মমতাকে আক্রমণ প্রধানমন্ত্রীর, " অনুপ্রবেশকারীদের হয়ে ওকালতি করছেন.." !

Modi Attacks Mamata Without Naming: রাজ্য়সভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের ওপর বলতে উঠে নাম না করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি, কী বললেন প্রধানমন্ত্রী ?

বিজেন্দ্র সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: SIR-এর বিরোধিতায় বুধবার নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন মুখ্য়মন্ত্রী!পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে,  বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই দায়ের মামলায় নিজেই সওয়াল করেন তিনি। নির্বাচন কমিশনের থেকে সুবিচার পাচ্ছেন না বলেও, অভিযোগ করেন মুখ্য়মন্ত্রী। নির্বাচন কমিশন SIR করছে নাম অন্তর্ভুক্তির জন্য় নয়, বাদ দেওয়ার জন্য়। এই আবহে বৃহস্পতিবার রাজ্য়সভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের ওপর বলতে উঠে নাম না করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন, রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ৪ শতাংশ DA দেওয়ার সিদ্ধান্ত ! কবে থেকে মিলবে বর্ধিত ডিএ ?

"দেশের যুবসমাজ কী করে এই ধরনের মানুষকে ক্ষমা করবে?"

প্রধানমন্ত্রী মোদি বলেন, বিশ্বের সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর দেশও। তাঁদের দেশে অবৈধ নাগরিকদের বের করে দিচ্ছে, আর আমাদের দেশে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের উপর পর্যন্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। আমাদের দেশের যুবসমাজ কী করে এই ধরনের মানুষকে ক্ষমা করবে? তিনি অনুপ্রবেশকারীদের হয়ে ওকালতি করছেন, চাপ দিচ্ছেন, আর অনুপ্রবেশকারীরা আমাদের দেশের যুবদের অধিকার কেড়ে নিচ্ছে, তাঁদের রুটিরুজি ছিনিয়ে নিচ্ছে, আদিবাসীদের জমি ছিনিয়ে নিচ্ছে, ছেলে-মেয়েদের জীবনে বিপদ ডেকে আনছে। 

 নাম না করে মমতাকে আক্রমণ প্রধানমন্ত্রীর
 
দেশের ইতিহাসে প্রথমবার।বুধবার, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন কোনও মুখ্য়মন্ত্রী। SIR-এ হয়রানি-হেনস্থার যে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রধান বিচারপতির কাছে আর্জি জানান,গণতন্ত্রকে রক্ষা করুন। মানুষের অধিকার সুরক্ষিত করুন।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জয়মাল্য বাগচী, সুপ্রিম কোর্ট বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চও । মৃত কিংবা রাজ্য় ছেড়ে যাওয়া ব্য়ক্তির নাম ভোটার লিস্টে থাকুক, তা নিশ্চয়ই আপনিও চান না? এই অবস্থায়, বৃহস্পতিবার লোকসভায় দাঁড়িয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।

"কী হাল করে রেখেছেন!.."

প্রধানমন্ত্রী বলেন, কী হাল করে রেখেছেন! এইরকম নির্মম সরকারের থেকে ওখানকার মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে। কিন্তু, তাতে তার কোনও পরোয়া নেই। ক্ষমতা ছাড়া আর কিছু চায় না, তারা আবার এখানে উপদেশ দিচ্ছেন! সোমবার ফের মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। ফের উপস্থিত থাকবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।তার আগে পশ্চিমবঙ্গের SIR-এর আঁচে তপ্ত দিল্লিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
আজ শুরু বাদল অধিবেশন, লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ
Abhishek Banerjee : 'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
'ফিরে আসুন,আমি ১ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি' অভিষেকের চ্যালেঞ্জ শুনেই সায়নী বললেন ...
Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন

ভিডিও

NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget