এক্সপ্লোর

2022 TVS Raider: টিভিএস নিয়ে এল নতুন রেডার, জেনে নিন কী বিশেষত্ব আছে বাইকে

TVS Bikes: দেশের বাজারে আগেই প্রশংসা কুড়িয়েছে এই বাইক। সাধারণ বাইকের থেকে অনেক বেশি বৈশিষ্ট্য থাকায় যুব প্রজন্মের নজরে এসেছিল ১২৫ সিসির টিভিএস রেডার।

TVS Bikes: দেশের বাজারে আগেই প্রশংসা কুড়িয়েছে এই বাইক। সাধারণ বাইকের থেকে অনেক বেশি বৈশিষ্ট্য থাকায় যুব প্রজন্মের নজরে এসেছিল ১২৫ সিসির টিভিএস রেডার। এবার আরও বেশি বৈশিষ্ট্য ও নতুন কিছু জুড়ে ২০২২ সালের TVS Raider লঞ্চ করল কোম্পানি। জেনে নিন, নতুন কী রয়েছে এই বাইকে।

2022 TVS Raider: ইঞ্জিন কেমন বাইকের ?

2022 TVS Raider এর 2021 মডেলের মতো একই ১২৪.৮ সিসির, ৩-ভালভ, এয়ার/অয়েল-কুলড, একক-সিলিন্ডার, FI ইঞ্জিনে চলে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১১.২ বিএইচপি শক্তি ও ১১.২ নিউটন মিটার পিক টর্ক উৎপন্ন করে। যা একটি ৫স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। বাইকটি মাত্র ৫.৯ সেকেন্ডে ০-৬০ কিমি গতিবেগ তুলতে পারে।

TVS Bikes: দেখতে কেমন এই বাইক ?

এবার রাইডারের চেহারায় পরিবর্তন এসেছে। বাইকটিতে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, টেলিস্কোপিক ফর্ক, রোবট-স্টাইলের হেডল্যাম্প, মনোশক ও একটি মসৃণ টেইল সেকশন ডিজাইনের সঙ্গে ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এছাড়াও নতুন এই বাইককে কিছু নতুন রঙে লঞ্চ করা হয়েছে। নতুন TVS Raider-এ সাসপেনশন সেট-আপ ও ব্রেকিং সিস্টেম একই রকম রয়েছে। এটি সাসপেনশন ডিউটির জন্য টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও পিছনে মনোশক পায়। এর সামনে একটি ২৪০ এমএম ডিস্ক ব্রেক দিয়েছে কোম্পানি। পিছনে একটি ১৩০ এমএম ড্রাম দেওয়া হয়েছে।

2022 TVS Raider-এর বৈশিষ্ট্য

নতুন রাইডারে একটি ব্লুটুথ সক্ষম ৫ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়েছে। যাতে এসএমএস সতর্কতা, ভয়েস সহায়তা, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, মিউজিক কন্ট্রোল, কল অ্যালার্টের মতো বৈশিষ্ট্য রয়েছে। এর সঙ্গে রাইডিংকে দুর্দান্ত করার জন্য দুটি রাইডিং মোড- ইকো ও পাওয়ার দেওয়া হয়েছে বাইকে।

TVS Bikes: দাম কত বাইকের ?

নতুন 2022 TVS Raider-এর এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ৯৯,৯৯০ টাকা। দেশে এই বাইকটি এই সেগমেন্টের Honda Shine, Bajaj Pulsar 125, Hero Glamour-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

 

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget